রিফান্ড নীতি
সর্বশেষ হালনাগাদ: 27 নভেম্বর 2026
প্রতিটা অ্যাকাউন্ট ফ্রি ট্রায়াল দিয়ে শুরু হয়, তাই টাকা দেওয়ার আগেই দেখে নিতে পারেন deshERP আপনার ব্যবসায় মানায় কি না। এই নীতি প্ল্যানের জন্য করা পেমেন্টের ক্ষেত্রে।
প্রথম কেনা
সন্তুষ্ট না হলে, কোনো প্ল্যানের প্রথম পেমেন্টের 7 দিনের মধ্যে পুরো টাকা ফেরত চাইতে পারেন।
পেমেন্টের ভুল
দুবার টাকা কাটা গেলে, বা টাকা কাটা গেছে কিন্তু প্ল্যান চালু হয়নি, বাড়তি বা ব্যর্থ অঙ্ক পুরোটাই ফেরত দেওয়া হয়।
নবায়ন
নবায়নের মেয়াদ শুরু হয়ে গেলে তা ফেরতযোগ্য নয়, ওপরের পেমেন্টের ভুল ছাড়া।
সেটআপ ও অন্যান্য সেবা
আলাদা করে ঠিক করা ডাটা স্থানান্তর, প্রশিক্ষণ বা অন্য সেবা দেওয়া হয়ে গেলে ফেরতযোগ্য নয়।
কীভাবে চাইবেন
কোম্পানির নাম আর পেমেন্ট রসিদের ট্রানজেকশন আইডি দিয়ে যোগাযোগ করুন। অনুমোদিত রিফান্ড SSLCommerz-এর মাধ্যমে মূল পেমেন্ট পদ্ধতিতেই ফেরত যায়, সাধারণত 7–10 কর্মদিবসে।
এই পাতা নিয়ে প্রশ্ন থাকলে লিখুন deshsoft.com-এ। · Desh Soft Ltd., Dhaka, Bangladesh